প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাচীন হলগুলোর মধ্যে একটি। হলটি প্রাচীন হলেও এটি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এতে আটটি ব্লক রয়েছে। এগুলোর মধ্যে শুধু ব্লক ‘এ’ ও ‘বি’-এর ছাত্ররাই শুধু ওয়াই–ফাইয়ের সুবিধা পান। অন্য ব্লকের ছাত্ররা এই সুবিধা থেকে বঞ্চিত।
অন্য ব্লকের ছাত্রদের পকেটের টাকা খরচ করে বিভিন্ন বাণিজ্যিক অপারেটর নেটওয়ার্কের প্যাকেজ থেকে ইন্টারনেট সুবিধা ভোগ করতে হয়। তাই ওয়াই–ফাইয়ের সুবিধা যাতে হলের প্রতিটি ছাত্র পান, সে লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু জাফর সিদ্দিক, শিক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।