কমিউনিটি ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা নিন: সুস্থ থাকুন, এই উদ্দেশ্যকে সামনে রেখে সরকার গড়ে তুলেছে কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থসেবা নিশ্চিত করার জন্য সরকার এই প্রকল্প হাতে নিয়েছিল।
কিন্তু বাংলাদেশের এমনও অনেক গ্রাম রয়েছে, যেখানে কমিউনিটি ক্লিনিক স্থাপনই করা হয়েছে, কিন্তু সেখানে আদৌ কোনো চিকিৎসা হয় না। সরকার এই ক্লিনিকগুলোর জন্য অনুদান প্রদান করে ঠিকই, কিন্তু একটি গোষ্ঠী সরকারের সকল অনুদান হাতিয়ে নেয়। ফলে ক্লিনিক মাসের পর মাস বন্ধ থাকে। আর ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ গ্রামবাসী।
শর্মিলা নিপা, শিক্ষার্থী, শাবিপ্রবি।