স্বাস্থ্যই সম্পদ, সুস্বাস্থ্য জীবন ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই সরকারের চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যে কমিউনিটি ক্লিনিক সবার শীর্ষে।
কমিউনিটি ক্লিনিকের সেবায় অনেক অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে কমিউনিটি ক্লিনিক থাকলে প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। সরকার আরও এক হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যা বর্তমান সরকারের মাইলফলক উদ্যোগ। কোথায় কোথায় এটা করা দরকার, সেটা সরকারকে খুঁজে বের করতে হবে।
বিশেষ করে যেসব অঞ্চলে রোগের প্রকোপ বেশি বা যেখানে গরিব মানুষ বেশি, সেখানে কমিউনিটি ক্লিনিক হলে বহু মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। বিশেষ করে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে এর প্রয়োজনীয়তা বেশি। আশা করি, সরকার বিষয়টি খতিয়ে দেখবে।
মো. আজিনুর রহমান
নীলফামারী।