করমুক্ত আয়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা এক টাকাও বৃদ্ধি করা হয়নি। অর্থমন্ত্রী না বললেও এ কথা সত্য যে এত দিন যাঁরা করের আওতায় ছিলেন না, তাঁরা এবার করজালে আবদ্ধ হবেন। তাহলে এত দিন এঁদের করের আওতায় না এনে কি ভুল হয়েছে! মোটেই নয়।
সামর্থ্যবানদের যেমন করের আওতায় আনা যৌক্তিক, তেমনি ঢালাওভাবে সবাইকে করের আওতায় আনাও অযৌক্তিক। এতে করে হয়রানির পরিমাণ বেড়ে যাওয়া স্বাভাবিক। সেই সঙ্গে বাড়ে অসন্তোষ। বেতন স্কেল দ্বিগুণ হলে করমুক্ত আয়সীমাও দ্বিগুণ হওয়া উচিত। তা না হলে এঁদের প্রতি অন্যায় করা হবে। তাই করমুক্ত আয়সীমা কমপক্ষে চার লাখ টাকা হওয়া উচিত।
মো. শাহ জালাল
সৈয়দপুর, নীলফামারী।