কর-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সম্প্রতি যে বাজেট ঘোষণা করেছে তাতে বলা হয়েছে, ১৬ হাজার টাকা বেতন থেকে শুরু হবে আয়কর। প্রশ্ন এখানে যাঁরা সরকারি চাকরি করেন তাঁদের ব্যাপারটা আলাদা। কারণ, তাঁরা যে স্কেলে বেতন পান, অন্য সুযোগ-সুবিধা পেয়ে বেতন প্রায় দ্বিগুণ হয়ে যায়। আমি তাঁদের প্রতি সম্মান রেখেই বলছি। অথচ আমরা যারা বেসরকারি চাকরি করি তারা স্কেল অনুযায়ী বেতন পাই, বাড়তি টাকা পাই না। একজন শিক্ষক তাঁর বেতনের ওপর নির্ভর করে সংসার চালান। এই সীমিত টাকা দিয়ে সংসারের প্রয়োজন মেটাতে তিনি হিমশিম খান, সেখানে সরকারকে আয়কর দেবেন কীভাবে?
আমরা জানি, কর দেওয়া একজন নাগরিকের প্রধান কর্তব্য। আমরা অন্যভাবে তো কর দিই। সীমিত বেতনে একজন বেসরকারি শিক্ষকের পক্ষে আয়কর দেওয়া কি সম্ভব? তাই শিক্ষাবান্ধব সরকারের কাছে আবেদন, ১৬ হাজার নয়, আরও ওপর থেকে আয়কর নির্ধারণ করা হোক।
সিদ্দিকা ফেরদৌস
গাইবান্ধা।