নতুন নতুন প্রযুক্তির কারণে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তখন প্রযুক্তিগতভাবে আরও দুর্বল হয়ে পড়ছে। মোবাইল ফোনে কথা বলতে মাঝপথে বাধা দিচ্ছে এনইটি নামক বর্তমান প্রযুক্তি, যার কারণে কলড্রপ হয়। এই কলড্রপ বর্তমান সময়ের অন্যতম সমস্যা। এই সমস্যার সমাধানে সরকারের গৃহীত পদক্ষেপ কার্যকর হলেও তা ছিল সামান্য কয়েক দিনের জন্য। বিটিআরসি ঠিক করে দিয়েছিল, কলড্রপ হলে গ্রাহক ১ মিনিট ফ্রি পাবে। শাস্তিস্বরূপ সরকার এমন বিধান জারি করলেও ফোন কোম্পানিগুলো তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। সরকারের বিধান অমান্য করে নির্দ্বিধায় ব্যবসা চালিয়ে যাচ্ছে এই কোম্পানিগুলো। কলড্রপ হচ্ছে অস্বাভাবিক হারে। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এর বিরুদ্ধে কঠোর হতেই হবে। অর্থাৎ সরকারের নির্দেশনা অমান্য করার শাস্তি নিশ্চিত করতে হবে।
এভাবে বিনা বাধায় গ্রাহকের পকেট কাটা চলতে পারে না।
মো. আজিনুর রহমান, নীলফামারী।