২০১০ সালে কারিগরি শিক্ষা বোর্ডের নতুন প্রবিধান অনুসারে দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা হয়। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। মেধাবী শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া শুরু করে।
গত বছর থেকে অনেকটা অঘোষিতভাবেই ভর্তি পরীক্ষা নেওয়া বন্ধ করে দেওয়া হয়, যা ছিল আত্মঘাতী।
আমাদের পলিটেকনিকের একটি বিভাগে গত বছর প্রথম বর্ষে জিপিএর ভিত্তিতে ভর্তি হওয়া ৬০ জন শিক্ষার্থী (এদের মধ্যে এসএসসিতে অর্ধেকের বেশিই জিপিএ-৫ প্রাপ্ত) সেমিস্টার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের মধ্যে মাত্র ২৫ জন শিক্ষার্থী সব বিষয়ে কৃতকার্য হয়, যা ছিল নজিরবিহীন। এখন প্রশ্ন উঠছে, ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের মান নিয়ে। আসলে আমরা কী চাই? কোয়ালিটি নাকি কোয়ান্টিটি?
সরকারের প্রচেষ্টায় কারিগরি শিক্ষার হার ১ দশমিক ২ শতাংশ থেকে প্রায় ১৩ শতাংশে উন্নীত হয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের ভর্তির হার আগের চেয়ে ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কিন্তু এসব পরিসংখ্যান কোনো কাজেই আসবে না, যদি এই শিক্ষার মান বজায় রাখা না যায়।
মো. জোহাব আলী
শিক্ষার্থী
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট।
চিঠিপত্র
কারিগরিতেভর্তিপরীক্ষা
২০১০ সালে কারিগরি শিক্ষা বোর্ডের নতুন প্রবিধান অনুসারে দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা হয়।এরপরই পাল্টে যায় দৃশ্যপট।মেধাবী শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া শুরু করে।
গত বছর থেকে অনেকটা অঘোষিতভাবেই ভর্তি পরীক্ষা নেওয়া বন্ধ করে দেওয়া হয়, যা ছিল আত্মঘাতী।
আমাদের পলিটেকনিকের একটি বিভাগে গত বছর প্রথম বর্ষে জিপিএর ভিত্তিতে ভর্তি হওয়া ৬০ জন শিক্ষার্থী (এদের মধ্যে এসএসসিতে অর্ধেকের বেশিই জিপিএ-৫ প্রাপ্ত) সেমিস্টার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের মধ্যে মাত্র ২৫ জন শিক্ষার্থী সব বিষয়ে কৃতকার্য হয়, যা ছিল নজিরবিহীন।এখন প্রশ্ন উঠছে, ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের মান নিয়ে।আসলে আমরা কী চাই? কোয়ালিটি নাকি কোয়ান্টিটি?
সরকারের প্রচেষ্টায় কারিগরি শিক্ষার হার ১ দশমিক ২ শতাংশ থেকে প্রায় ১৩ শতাংশে উন্নীত হয়েছে।কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের ভর্তির হার আগের চেয়ে ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কিন্তু এসব পরিসংখ্যান কোনো কাজেই আসবে না, যদি এই শিক্ষার মান বজায় রাখা না যায়।
মো. জোহাব আলী
শিক্ষার্থী
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট।