কিছু কি শেখা যায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কংগ্রেস সভানেত্রীকে নিয়ে স্থূল রসিকতা করেছেন এক মন্ত্রী। এ নিয়ে তাঁর দলের নেতা-কর্মীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এটাই স্বাভাবিক। কিন্তু আরেকটি খবর পড়ে খুব ভালো লাগল, অন্য দলের অনেক নেতাও তির্যক ভাষায় আক্রমণ করেছেন সেই মন্ত্রীকে। আমি রাজনীতি বুঝি না। শুধু এটুকু বুঝলাম—সম্মানীয়কে সম্মানই দেখাতে হয়।
কিন্তু যাকে নিয়ে এত কথা—সেই কংগ্রেস সভানেত্রীর জবাবটাও আমরা জেনে গেছি। তিনি জানান, এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। তাঁর এই মন্তব্য না করা থেকেও অনেক কিছু বলা হয়ে গেছে এবং তিনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।
অথচ আমাদের দেশের নেতা-নেত্রীদের দেখি, চৌদ্দপুরুষের কথা তুলে কুরুচিপূর্ণ ভাষায় একজন আরেকজনকে আক্রমণ করছেন। এসবকে রাজনৈতিক বক্তব্য না বলে নিচু স্তরের ঝগড়া বলাই ভালো।
আমাদের নেতা-নেত্রীরা পাশের দেশের কংগ্রেস সভানেত্রীর কাছ থেকে কিছু শিখবেন কি? ভালো কিছু নেওয়া তো দোষের কিছু না।
ময়মনসিংহ।