প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকটাত্মীয় ছাড়া অন্য কারও কিডনি গ্রহণ নিষিদ্ধ, ১৯৯৯ সালের আইনটি বাতিল করে স্বাধীনভাবে মৃত ব্যক্তি কিংবা যেভাবে যার কাছে পাবে, কিডনি প্রতিস্থাপন করা যাবে মর্মে জরুরিভাবে আইন করা হোক। বর্তমানে চাহিদার মাত্র দুই-তিন শতাংশ কিডনি প্রতিস্থাপন হয়। কী সাংঘাতিক কথা! বর্তমানে ৭৫ শতাংশ রোগী কিডনি নষ্ট হওয়ার আগে টের পায় না। টের পেলে যাদের টাকা আছে, তারা ডায়ালাইসিস নিয়ে কিছুদিন বাঁচার চেষ্টা করে। বছরে এ রোগে ৪০ হাজার লোক মারা যাচ্ছে।
যাদের অতিরিক্ত টাকা আছে, তারা বিদেশে গিয়ে কিডনি প্রতিস্থাপন করে। যাদের টাকা নেই কিংবা কম টাকা আছে, তারা যাতে যেখান থেকে পারে কিডনি সংগ্রহ করলে সরকারি খরচে কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।
জয়কেতু বড়ুয়া
হালিশহর কে ব্লক, চট্টগ্রাম।