প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কামরাঙ্গীরচর থানায় বাংলাদেশ ডাক বিভাগ ব্যক্তিগত, দাপ্তরিক চিঠিপত্র ও বুকপোস্ট বিলি করে থাকে। কিন্তু এলাকাটি ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) আওতাভুক্ত হলেও এখানে কোনো কুরিয়ার সার্ভিস সেবা প্রদান করে না। রাজধানী ঢাকা শহরের অন্য এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেখানে চিঠি পাঠানো হলে কামরাঙ্গীরচরবাসী সেই চিঠি পায় না।
কুরিয়ার সার্ভিসে কামরাঙ্গীরচরের ঠিকানায় চিঠি পাঠানো হলে সেই চিঠি প্রাপকের কাছে পৌঁছায় না, সেটা প্রেরকের ঠিকানায় চলে যায়। আজকের যুগে ঢাকা সিটি করপোরেশন এলাকায় এমন ব্যাপার ঘটছে, যা সত্যিই অকল্পনীয়। আশা করি, বিভিন্ন কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।
মোহাম্মদ সোহেল খাঁ
কামরাঙ্গীরচর, ঢাকা।