কৃষক সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিপ্রধান দেশ আমাদের এই বাংলাদেশ। আমাদের কৃষক সমাজ মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে ফসল ফলায়। বাংলার ১৬ কোটি মানুষের আহারের জোগান দেন আমাদের কৃষকেরা। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ। অধিক জনসংখ্যার কারণে খাদ্যের চাহিদা বাড়ছে।
এদিকে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকেরা কৃষিকাজে আর উৎসাহ পাচ্ছেন না। নিরুপায় হয়ে গেছে কৃষক সমাজ। সরকারি উদ্যোগে কৃষকদের ফসল ফলানোর জন্য উৎসাহ দেওয়া, সহযোগিতা এবং আবাদি ফসলের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে কৃষক সমাজকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। তা না হলে কৃষক সমাজের প্রতি ঘোরতর অন্যায় করা হবে।
মো. আজিনুর রহমান, নীলফামারী।