প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষিপ্রধান দেশ কৃষি আর কৃষকের উন্নতি ছাড়া সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, বাংলার কৃষকদের বিজ্ঞানসম্মত পড়াশোনা নেই। নেই অর্থনীতি সম্পর্কে ধারণা।
অর্থনীতির সম্যক জ্ঞান থাকলে বা কোনো অর্থনীতিবিদের সহায়তায় একজন কৃষক বুঝতে পারবেন কীভাবে অপ্রতুল সম্পদ কাজে লাগিয়ে সর্বোচ্চ উৎপাদন এবং কম খরচে ভোক্তা পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা যায়।
সরকার অনেক বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে। কিন্তু অনেক সময় কিছু ছোট ছোট কাজ করেও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। এতে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এটা জরুরি। এটা করা হলে কৃষি অর্থনীতিবিদদের কাজের সুযোগ হবে। তাঁরা পঠিত জ্ঞান কাজে লাগাতে পারবেন।
মো. মাহবুবুর রহমান
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।