গত ২৯ জুলাই প্রথম আলোয় ছাপা হওয়া এক চিঠিতে এক পত্রলেখক কৃষি ডিপ্লোমার সিলেবাস সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমার সিলেবাসে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও চিংড়িসম্পদ ব্যবস্থাপনা না থাকায় কৃষি ডিপ্লোমা শিক্ষা শিক্ষাক্রমে অধ্যয়নরত হাজার হাজার ছাত্রছাত্রী কৃষির এই গুরুত্বপূর্ণ বিষয় দুটি সম্পর্কে কোনো জ্ঞান অর্জন ছাড়াই ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছে।
তাঁর এই অভিযোগটি সম্পূর্ণ সত্য নয়। আমি কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী হিসেবে যত দূর জানি, কৃষি ডিপ্লোমার সিলেবাসে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা আছে। তবে আলাদাভাবে চিংড়িসম্পদ ব্যবস্থাপনা বিষয়টি নেই।
আবার প্রতিবছর একই সময়ে বিভিন্ন ফল উৎপন্ন হওয়ায় ফলের চাহিদা কমে যায় বিধায় কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। বিশেষ করে জাতীয় ফল কাঁঠালের করুণ দশা লক্ষণীয়। সে জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৌসুমি ফল প্রক্রিয়াজাতকরণ বিষয়ে শিক্ষাদান জরুরি। মোট দেশজ উৎপাদনে কৃষির অবদান বাড়াতে হলে কৃষিশিক্ষার প্রতি আরও গুরুত্ব দিতে হবে, এর বিকল্প নেই।
ইনতিয়ার আহমেদ, পাবনা।