প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের পত্রিকাগুলোতে কৃষিবিষয়ক সংবাদের অভাব রয়েছে। দৈনিক তো নয়ই, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতেও কৃষি ও কৃষকের পাতা প্রকাশিত হয় না।
কিন্তু বর্তমান বহু শিক্ষিত যুবক-যুবতী, নারী-পুরুষ কৃষিকাজ করছেন, কৃষিকে পেশা হিসেবে নিয়েছেন এবং কৃষি উন্নয়নে নিয়োজিত রয়েছেন। তারা নিশ্চয়ই পত্রিকা পড়েন। তারা তাদের সমস্যা ও সাফল্যের খবর, তাদের জন্য প্রয়োজনীয় তথ্য প্রযুক্তির খবর পত্রিকায় পড়তে চান। কৃষিতে আমাদের সমস্যা যেমন আছে, তেমনি অনেক সাফল্যও আছে। দেশ–বিদেশে কৃষি উন্নয়ন, কৃষিপ্রযুক্তি, কৃষির সাফল্য, কৃষির খবর, কৃষি তথ্য, আমাদের কৃষকদের জন্য মৌসুমভিত্তিক প্রয়োজনীয় তথ্য নিয়েই প্রকাশিত হতে পারে কৃষি ও কৃষকের পাতা। আপাতত সপ্তাহে এক দিন এই পাতাটি প্রকাশ করা যেতে পারে।
সাবেক কর্মকর্তা, বিএডিসি, ঢাকা।