প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের দেশ কৃষিভিত্তিক। এখনো দেশের বেশির ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সে কারণে দেশে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা দরকার। বর্তমানে কৃষিশিল্পের মূল্য সংযোজন খুবই কম।
কথা হচ্ছে, কাল্পনিক এবং অবাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে কলকারখানা স্থাপন করলে শেষ পর্যন্ত সেসব কলকারখানা অচল হয়ে পড়বে। আমাদের আছে পর্যাপ্ত দক্ষ ও অদক্ষ জনশক্তি এবং প্রচুর পরিমাণে কৃষিজ কাঁচামাল। তাই আমাদের শিল্প কারখানা হতে হবে কৃষিভিত্তিক এবং দেশের জলবায়ু ও জনশক্তির উপযোগী। বৃহদায়তন ও ক্ষুদ্র কুটির শিল্প, উভয় প্রকার শিল্পই পরিকল্পনায় থাকতে হবে। কারণ, আমাদের শিল্পোন্নয়নের উদ্দেশ্য হবে একাধারে রাষ্ট্রের অর্থনৈতিক বনিয়াদ সুদৃঢ়, বেকার সমস্যা দূর করা ও দেশীয় কাঁচামাল শিল্পে ব্যবহার করা।
রেহানা বেগম, ময়মনসিংহ।