কেজরিওয়াল দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনীতিবিদদের সহিংস, লোভী, জঘন্য, নোংরা, হিংসুটে আচরণের কারণে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, এমনকি আমরা বহির্বিশ্বের সামনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। অথচ আমাদের আছে তুলনাহীন মেধাশক্তি। অর্থনৈতিকভাবে এশিয়ার ব্যাঘ্ররূপে আবির্ভূত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা বারবার কলুষিত রাজনীতির কাছে মার খাচ্ছি। 
আমরা এই অসুস্থ রাজনীতি থেকে মুক্তি চাই। আমরা বাঁচতে চাই। আমরা আর কারও হাতের পুতুল হয়ে নাচতে চাই না। এ জন্য আমাদের একজন কেজরিওয়াল দরকার, যিনি এই নষ্ট রাজনীতির কবল থেকে আমাদের উদ্ধার করবেন। যাঁর নীতি, আদর্শ, ভদ্রতা, ধৈর্য ও সহনশীলতার কাছে আমাদের ঔদ্ধত্যপূর্ণ মস্তক নত হয়ে আসবে, আমাদের বিবেক জাগ্রত হবে।
যিনি আমাদের রাঘববোয়ালদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হবেন। যে যায় লঙ্কায়, সে হয় রাবণ—এ মনোভাবের কারণে আমাদের এক পা খাদের কিনারে চলে গেছে। আমাদের একজন কেজরিওয়াল দরকার, যিনি আমাদের খাদের কিনারা থেকে উদ্ধার করবেন।
মো. মিলন, ঢাকা।