কোটা পদ্ধতিতে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার কোটা পদ্ধতিতে বিদ্যালয়ে ভর্তির যে সিদ্ধান্ত নিয়েছে, তা একটি ভালো ও বাস্তব সিদ্ধান্ত। সে জন্য শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ। ৪০ শতাংশ কোটা কিছুটা হলেও যানজট এবং কিছু ছাত্রছাত্রীর দুর্ভোগ কমাবে। তা পর্যায়ক্রমে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা করতে হবে।
এতে স্থানীয় পর্যায়ের স্কুলগুলোর মান বৃদ্ধি পাবে। বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি না পেলেও বিদ্যালয়ের পরীক্ষার ফল কিছুটা ভালো হবে, কেন না এতে স্থানীয় স্কুলে কিছু ভালো ছাত্রছাত্রী ভর্তি হবে। শিক্ষার মান উন্নত করতে হলে বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। মেধাবী ছাত্রছাত্রীদের অভিভাবকদের কমিটিতে নিতে হবে। এলাকা কোটা পদ্ধতিতে যে সামান্য সমস্যা হবে, তা সহজেই সমাধান করা যাবে। ভুয়া ঠিকানায় ভর্তি হলে ভর্তি বাতিল হবে—এমন সিদ্ধান্ত কড়াকড়িভাবে প্রয়োগ করতে হবে। ভুয়া ছাত্রছাত্রীদের এলাকার ছাত্রছাত্রীরাই ধরিয়ে দেবে—তাই ভুয়া ঠিকানা ব্যবহার করলে সুবিধা হবে না।
ম. ইসলাম
ঢাকা।