কৈশোরের শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মাঝে আবেগ থাকেই। কৈশোর বা বয়ঃসন্ধিকালের আবেগ বেশ জটিল। এ বয়সটাই মূলত একটা মানুষের বাকি জীবনের গতিবিধি ঠিক করে দেয়। কৈশোরে সঠিক চেতনা ও নৈতিক চর্চার অভাবেই কিশোর-অপরাধের সৃষ্টি হয়। আর কিশোরদের মাদকাসক্তি, যৌন হয়রানি ও আজকাল জঙ্গিবাদে সম্পৃক্ততা সেই অপরাধের শাখা-প্রশাখা মাত্র।

কৈশোরেই কেউ অপরাধে জড়িয়ে পড়লে সমাজকে দীর্ঘকাল তার খেসারত দিতে হয়। কারণ, কৈশোরের কর্মকাণ্ড সে সারা জীবন চালিয়ে যেতে থাকে। যার চূড়ান্ত ভুক্তভোগী হয় রাষ্ট্র নিজে। অথচ কৈশোরের সেই সহজাত কোমলতাকে পুঁজি করে সমাজবিদেরা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।

পাশাপাশি আমাদের সমাজপতি ও রাজনীতিকদেরও যথাসম্ভব স্বচ্ছ থাকতে হবে। কারণ, তাঁরাই আজকের কিশোরদের অনুসরণীয়।

আবদুল্লাহ্ আল হাদী

ঢাকা।