শ্রদ্ধেয় আবুল মকসুদকে অসংখ্য ধন্যবাদ যে তিনি কোটাব্যবস্থার সংস্কারে কলাম লিখেছেন। এটা বেকারদের দীর্ঘদিনের
প্রাণের দাবি। জেলাকোটা বিলুপ্তি ও অন্য সব ধরনের কোটা অন্তত ৫০ শতাংশ কমানোর চূড়ান্ত সময় এেসছে বলেই আমরা মনে করি।
সব ধরনের কোটা অন্তত ৫০ শতাংশ কমানোর পাশাপাশি কিছু নিয়মনীতিরও প্রয়োজন আছে। যেমন: কোটা পূরণে প্রত্যাশিত প্রার্থী না পাওয়া গেলে সেগুলো মেধার ভিত্তিতে পূরণ, একজন কোটাধারীর শুধু একটি চাকরিতে কোটা প্রয়োগের বিধান, তাঁদের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি জারি না করা ইত্যাদি। কোটাব্যবস্থা দীর্ঘদিন জারি থাকায় যেমন মেধাবী বেকারের সংখ্যা বাড়ছে, তেমনি জনপ্রশাসনে অদক্ষতাও বাড়ছে। অনতিবিলম্বে এ ব্যবস্থার প্রত্যাশিত সংস্কার না করলে ভবিষ্যতে সামগ্রিক শাসনকাঠামোয় সংকট সৃষ্টি হতে পারে।
তাই এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনজর দেওয়ার অনুরোধ ও জোর দাবি জানাচ্ছি।
মো. মিজান খান, বগুড়া।