কোথায় নিরাপত্তা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা পৃথিবীতে ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। অথচ এই নারীকেই আমাদের পুরুষশাসিত সমাজে চরম লাঞ্ছনা ও অবহেলার শিকার হতে হয়। কোথায় নারীর নিরাপত্তা? অফিস, আদালত, বাস, ট্রেন—এমন কোনো জায়গা নেই, যেখানে নারী নির্যাতনের শিকার হচ্ছেন না। কিছুদিন আগে টাঙ্গাইলে চলন্ত বাসে একজন নারীকে ধর্ষণের শিকার হতে হলো।

তনুর মতো আরও অনেক নারীকে অহরহ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমাদের প্রশ্ন, স্বাধীন দেশে যেখানে নারীরা নেতৃত্ব দিচ্ছেন, সেখানে আমরা নারীরা আমাদের প্রাপ্য অধিকার ও সম্মান পাচ্ছি না। তবে সরকার যদি এসব অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, তাহলে হয়তো নারীরা কিছুটা নিরাপত্তা পাবেন। এর জন্য জনসচেতনতাও প্রয়োজন।
সিদ্দিকা ফেরদৌস
শিক্ষিকা, গাইবান্ধা।