আগামীকাল শুক্রবার বাংলাদেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সমগ্র মুসলিম জাতি এদিন যার যার সামর্থ্য অনুসারে গরু, ছাগল ইত্যাদি কোরবানি দেবে।
কিন্তু বেশির ভাগ মানুষ কোরবানি দেয় রাস্তায়, যা রাস্তার পরিবেশ নষ্ট করে। রাস্তায় কোরবানি দেওয়া হলে মানুষ ও গাড়ির যাতায়াতে বিঘ্ন ঘটে, আবার বর্জ্য সময়মতো পরিষ্কার করা না হলে দুর্গন্ধে টেকা দায় হয়ে ওঠে। এমনকি কয়েক দিন পর্যন্ত এই দুর্গন্ধ বাতাসে ভেসে বেড়ায়।
পশু কোরবানি ও বর্জ্য ফেলার সুনির্দিষ্ট স্থান না থাকায় মানুষ ইচ্ছামতো ময়লা-আবর্জনা ফেলে, যদিও সিটি করপোরেশন একটি নির্দিষ্ট সময়ে সে বর্জ্য সরিয়ে নেয়। কিন্তু পরিবেশদূষণ রোধ করার জন্য সেটা যথেষ্ট নয়।
সিটি করপোরেশন পশু কোরবানি জন্য কিছু জায়গা নির্ধারণ করে দিেয়ছে, কিন্তু এগুলোর মধে্য উন্মুক্ত রাস্তাও আছে। পশু কোরবানি যাতে পুরোপুরি মাঠে হয়, তা নিশ্চিত করতে হবে। এটা সফল হলে জনদুর্ভোগ কম হবে এবং কোরবানির বর্জ অপসারণ সহজ হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ’।
জসীম আহমদ, শিক্ষার্থী।