ক্রীড়া বেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা মানুষের অন্যতম বিনোদন। বাংলাদেশের ক্রিকেট দল বাংলার মানুষকে অনেক আনন্দ উপহার দিয়েছে। বাংলাদেশ বেতার খেলার ধারাবিবরণী প্রচার করে জনগণের উৎসাহ বাড়িয়ে দিচ্ছে।

িকন্তু সংসদ অধিবেশন কিংবা জাতীয় অনুষ্ঠান শুরু হলে জোড়াতালি দিয়ে জাতীয় বেতারের অনুষ্ঠান প্রচার হয়। যেমন ঢাকা-ক এর অনুষ্ঠান ঢাকা-খ তে, ঢাকা-খ এর অনুষ্ঠান ঢাকা-গ তে প্রচার হয়। আর সংসদ অধিবেশন ও জাতীয় খেলা একই সময়ে শুরু হলে ঢাকা-ক ও খ তে যথাক্রমে সংসদ ও খেলার ধারাবিবরণী প্রচার হয়, আর ঢাকা-গ তে প্রচার হয় ঢাকা-ক এর অনুষ্ঠান। অর্থাৎ সংসদ অধিবেশন ও জাতীয় খেলা একই সময়ে শুরু হলে ঢাকা-গ ই শ্রোতাদের একমাত্র মাধ্যম। কিন্তু ঢাকা-গ শুধু ঢাকা অঞ্চলের শ্রোতাদের জন্য। ফলে ঢাকার বাইরের শ্রোতারা অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে। এ জন্য প্রয়োজন একটি স্পোর্টস বেতার। এতে অনুষ্ঠান ও খেলা দুটিই থাকবে।

মো. আজিনুর রহমান, নীলফামারী।