বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিত একটি নাম বাংলাদেশ। এ দেশের প্রতিটি মানুষ কমবেশি ক্রীড়াঙ্গনকে ভালোবাসে। আর এই ক্রীড়াঙ্গনকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে বাংলাদেশ সরকার দেশের প্রতিটি জেলায় গড়ে তুলেছে অসংখ্য খেলার মাঠসহ মিনি স্টেডিয়াম। তবে পরিতাপের বিষয়, এসব ক্রীড়া স্থাপনা যথাসময়ে সংস্কার না করায় দিন দিন খেলার অনুপযোগী হয়ে পড়ছে।
আজকাল ক্রীড়াপ্রেমী কিছু মানুষও ক্রীড়াঙ্গন থেকে দূরে সরে যাচ্ছে। তাই দেশের ক্রীড়াঙ্গনকে টিকিয়ে রাখতে এ লক্ষ্যে সরকারি উদ্যোগ গ্রহণ জরুরি। কেননা, সরকার যদি পরিকল্পনা হাতে নেয়, তাহলে দেশের প্রতিটি ক্রীড়া স্থাপনা সংস্কার করতে পারে। ক্রিকেট ছাড়া এমনিতে অন্য খেলার ব্যাপারে মানুষের আগ্রহ কমে আসছে।
সে জন্য মানুষের মনে অন্য খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হলে এ সংস্কার কার্যক্রম খুবই জরুরি। আশা করি, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভেবে দেখবেন।
মো. মানিক উল্লাহ
সিরাজগঞ্জ।