‘বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেইকো শেষ।’
অতীতে কোনো এক সময় এই কথাগুলো প্রযোজ্য ছিল, যা এখন হয়ে পড়েছে অর্থহীন। বাংলাদেশ এখন ক্ষতবিক্ষত, রক্তাক্ত, তার রূপের লেশমাত্র অবশিষ্ট নেই, যেখানে নারীরা প্রতিনিয়ত ধর্ষিত ও খুন হচ্ছে।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য চট্টগ্রামকে ‘কুইন অব দি ইস্ট’ বলা হতো। কিন্তু এখন চট্টগ্রাম ভিখারিণীর সাজ পরেছে। তার পাহাড়, গাছপালা কেটে শ্রীহীন করা হয়েছে, নদী-নালা ভরাট হয়ে গিয়েছে, রাস্তাগুলো হয়ে পড়েছে চলাচলের অযোগ্য। গ্যাস, বিদ্যুৎ ও পানির অভাবে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তার সঙ্গে অপরাধপ্রবণতাও দিন দিন বেড়ে চলেছে। এইভাবে চলতে থাকলে বাংলাদেশের অস্তিত্ব একদিন বিপন্ন হয়ে পড়বে। যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা শুধু বলে চলেছেন, গণতন্ত্রের দরকার নেই, উন্নতি হলেই হলো। উন্নতির সুফল আমরা পাচ্ছি না, তা ছাড়া গণতন্ত্র ছাড়া উন্নতি আমরা চাই না। গণতন্ত্র না থাকলে উন্নয়নের সুফল সবাই পায় না।
নূর জাহান, চট্টগ্রাম।