ওয়াসা ১৬ বছরেও বেগুনবাড়ি খালে পতিত ১৯ হাজার ৫০ একর জমি অধিগ্রহণ করতে ব্যর্থ হয়েছে। কেননা, এ নিয়ে ওয়াসার মাথাব্যথা নেই। বেগুনবাড়ি খালের অ্যালাইনমেন্টে রামপুরা সেতু থেকে পূর্ব দিকে ২ কিলোমিটার পর্যন্ত ব্যক্তিমালিকানাধীন পতিত জমিতে ওয়াসা অবৈধভাবে খাল খনন করেছে, যার মাধ্যমে পানি নিষ্কাশিত হচ্ছে। জমির মালিকেরা এতে বাধা দেননি।
কিন্তু তারা কেন এ কাজ করতে ব্যর্থ হয়েছে, তার কারণ অজানা, যদিও ১৬ বছর পার হয়ে গেল। এ নিয়ে মামলা হয়েছে। পরবর্তী সময়ে এর সঙ্গে আরও তিনটি খাল যুক্ত হয়েছে: ১. বাঁশখালী খাল, ২. কুর্মিটোলা খাল ও ৩. মান্ডা খাল। ওয়াসা ১৯ হাজার ৫০ একর জমির ক্ষতিপূরণ দীর্ঘ ১৬ বছরেও দিতে পারেনি। বেগুনবাড়ি খালের প্রকৃত জমির মালিকেরা অনিশ্চয়তা ও হতাশায় ভুগছেন।
সরকার মানুষের প্রয়োজনেই এই জমি অধিগ্রহণ করেছে, আমাদেরও যাতে আপত্তি নেই। কিন্তু আমাদের ক্ষতিপূরণ দিতে এত সময় লাগবে কেন? কেন আমাদের এত দিন ধরে ভুগতে হবে?
রূপশ্রী সমাজ কল্যাণ সমিতি, ঢাকা।