এনটিআরসিএ এবার দুই ধাপে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই কার্যক্রমে কিছু ভুল হয়েছে বলে মনে হচ্ছে। পত্র লেখক নিজে এবার কম্পিউটার বিভাগে স্কুল ও কলেজে শিক্ষক হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য লিখিত পরীক্ষা দিয়েছেন। কিন্তু ফলাফলে দেখা গেল, তিনি কলেজের জন্য পাস করেছেন। কিন্তু স্কুলের ফলাফলে তাঁকে ইনভ্যালিড দেখানো হচ্ছে। অর্থাৎ তিনি ৯৮ নম্বরের উত্তর লিখেও ফেল করেছেন।
এই পরিপ্রেক্ষিতে ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে গেলে চেয়ারম্যানের অফিস থেকে জানানো হলো, আমাদের খাতা পুনর্মূল্যায়নের বিধান নেই। তবে তঁারা যদি সচিবালয় থেকে ফোন পান, তাহলে চিন্তা করে দেখতে পারেন। আমরা আবেদনপত্রের এক কপি সচিবালয়ে জমা দিই। কিন্তু আজ পর্যন্ত আমরা ফল পাইনি। ডিসেম্বরে নিবন্ধনের মেধা তালিকা করে নিয়োগ-প্রক্রিয়া শুরু হচ্ছে। তাহলে যাঁরা ভুলের শিকার, তাঁরা কি মেধাতালিকায় শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন না? এনটিআরসিএর ভুলের খেসারত আমাদের দিতে হবে কেন?
মিজানুর রহমান, কুষ্টিয়া।