খাদ্যে ভেজালের প্রতিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রধান চাহিদাটা হলো খাদ্য। সুস্থ, সুন্দর আর স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে খাদ্য মানুষ খায়, সেই খাদ্য ভেজালবিহীন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বাংলাদেশের মানুষ দিনের পর দিন ভেজাল খাদ্য খেয়ে জটিল ও মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে। দেশজুড়েই চলছে এই ভেজাল উৎসব। ক্রেতা অধিকার সম্পর্কে দেশের মানুষের অজ্ঞতা, ভেজালবিরোধী আইনের সুষ্ঠু প্রয়োগের
অভাব এবং নৈতিকতার অবক্ষয়ের কারণে দেশের একটি চক্র অধিক মুনাফার আশায় দিনের পর দিন খাদ্যে ভেজাল দিয়ে জনজীবনকে তথা জাতিকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
দেশে ভেজাল খাদ্যবিরোধী যে আইন প্রণীত হয়েছে তা একদিকে যেমন অপর্যাপ্ত, অন্যদিকে আবার সেই আইনেরও যথাযথ প্রয়োগ হয় না। ফলে খাদ্য ভেজাল সমস্যা দিন দিন বেড়েই চলেছে। জনগণ যদি সচেতন হয়ে ভেজাল খাদ্য প্রত্যাহার করে, তবে বিক্রেতা খাদ্যে ভেজাল দেওয়ার কথা ভাবতেও পারবে না। একটি সুখী, সমৃদ্ধিশালী জাতি হিসেবে দাঁড়াতে হলে মানুষকে কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, আর সেটি নিশ্চিত করতে পারে খাঁটি খাবার। তাই বিক্রেতাদের এই আত্মঘাতী পথ থেকে বেরিয়ে আসতে হবে, আইনের কঠোর প্রয়োগ করতে হবে।
মো. আবুল কালাম
মৌলভীবাজার।