খেলা বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমগ্র বিশ্বে যেন মানব নিধনযজ্ঞ চলছে। ধর্ম ও গোত্রের নামে নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। যে লাখ লাখ মানুষ হত্যা করা হচ্ছে তাদের কি এই পৃথিবীতে বাঁচার অধিকার ছিল না? জঙ্গিরা এই মারাত্মক অস্ত্র পায় কোথায়? তাদের অস্ত্রের জোগানদাতা কে? তাদের অর্থের জোগানদাতা কারা?
এক হাতে অস্ত্র বিক্রি অন্য হাতে দমন—এই দ্বিমুখী নীতি বিশ্বনেতাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে। অস্ত্র আর তেল বিক্রির জন্য যুদ্ধ বাধিয়ে দেওয়া যাবে না। অস্ত্র আর তেল বিক্রির জন্য মানুষ নিধন করা যাবে না। ধনী দেশগুলোর উচিত দরিদ্র দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার না করে উন্নয়নের সহযোগী হওয়া। অস্ত্র তৈরি না করে সেই অর্থ কৃষি ও শিক্ষা খাতে ব্যয় করতে হবে। বিশ্বনেতাদের অনুরোধ করব, মানবজাতি ধ্বংস না করে যাতে তাকে রক্ষা করা যায়, সেই নীতি গ্রহণ করুন। সকল মানুষই তাদের ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা নিয়ে এই পৃথিবীতে বসবাস করুক এবং সবার জন্য একটি শান্তিময় পৃথিবী গড়ে তুলুক—বিশ্বনেতাদের কাছে এটাই আশা করি।
আবদুল জলিল মোড়ল
যশোর।