গঠনমূলক ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিশেষ করে ফেসবুক ক্রমেই আমাদের প্রাত্যহিক জীবনের একটি অংশ হয়ে উঠছে। ফেসবুকে চোখ রেখে ঘুমানো এবং চোখ খুলে ফ্রেশ হওয়ার আগেই হোমপেজ রিফ্রেশ করা মানুষের সংখ্যাটাও নেহাত কম নয়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা সাইবার ক্রাইম, হ্যাকিং, ব্ল্যাকমেলের মতো ঘটনা। এর কারণে কত ক্ষতি হয়েছে, হচ্ছে—তা আমাদের অজানাই থেকে যাবে।
তবে এসব সামাজিক সাইট যে শুধু অনিষ্টই করছে, তা কিন্তু নয়। এগুলো যোগাযোগের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী মাধ্যম হিসেবেও অগ্রগণ্য ভূমিকা রাখছে। সামাজিক আন্দোলনসহ সমাজ গঠনে রাখছে প্রশংসনীয় ভূমিকা। বিভিন্ন নিউজ পোর্টাল, স্টাডি হেল্পলাইন, ব্লাড ম্যানেজিং গ্রুপ/পেজসহ বিভিন্ন ধরনের গঠনমূলক কার্যক্রম সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করছে। এই ব্যস্ততার শহরে এগুলো মানুষকে এক সূত্রে গাঁথছে।
সদিচ্ছা ও লক্ষ্য পরিষ্কার থাকলে এসব সামাজিক সাইটের কালো দিক মুছে ফেলা অসম্ভব নয়। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, উদ্যোগী হতে হবে।
হুমায়ুন কবির
শিক্ষার্থী, শাবিপ্রবি।