প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি উপজেলা পীরগঞ্জ। বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তি এ উপজেলায় জন্মগ্রহণ করেছেন। কবি হায়াত মামুদ, বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী এম ওয়াজেদ মিয়াসহ অনেক শিক্ষানুরাগী ব্যক্তির জন্মস্থান পীরগঞ্জ উপজেলা। এ উপজেলায় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। তবে এখানে সরকারি গণগ্রন্থাগার নেই।
তাই এ উপজেলায় একটি গণগ্রন্থাগার এখন সময়ের দাবি। এতে করে এ অঞ্চলের মানুষ জ্ঞানচর্চার সুযোগ পাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যদি গ্রন্থাগার থাকে, তাহলে মানুষের বিপথগামী হওয়ার আশঙ্কা কমে যাবে। এই মুহূর্তে এটা অনেক জরুরি। সরকারের উচিত হবে বিষয়টি গভীরভাবে ভেবে দেখা।
আবু তাহের মিয়া, পীরগঞ্জ, রংপুর।