গণপূর্তের ওয়ার্কচার্ড কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন দপ্তরে মাঠপর্যায়ে কার্যভিত্তিক হিসেবে কর্মরত আছেন পাম্পচালক, মালি, লিফটম্যান, অফিস সহকারী প্রভৃতি পদে। বর্তমান সরকার ১৯৮৬ সালে নিয়োগ পাওয়া এক হাজার ৭২৭ জন ওয়ার্কচার্ড কার্যভিত্তিক কর্মচারীকে স্থায়ী করে গত ২৬ জুন। কিন্তু কিছুসংখ্যক বাদ পড়ে যান।
১৯৮৬ সালে মাস্টাররোলে যোগদান এবং ২০০০ সালে ওই কর্মচারীদের ওয়ার্কচার্ড কার্যভিত্তিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এসব কর্মচারী তাঁদের মেধা ও শ্রম দিয়ে দক্ষতার সঙ্গে চাকরি করে আসছেন। কিন্তু পরিতাপের বিষয়, একজন সরকারি স্থায়ী কর্মচারী যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, তা থেকে বঞ্চিত হন ওয়ার্কচার্ড কার্যভিত্তিক কর্মচারী। কোনো কার্যভিত্তিক কর্মচারী মৃত্যুবরণ করলে বা অক্ষম হলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। পরিবার-পরিজন অর্ধাহারে-অনাহারে দিন যাপন করে। কারও কারও পরিবার ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চায়। একজন কার্যভিত্তিক কর্মচারীর সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন পূর্ত মন্ত্রণালয়ের বাকি কার্যভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী করে তাঁদের পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাবেন।

মো. আশিকুর রহমান
রাজশাহী।