গণহত্যা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৫ মার্চ এ দেশের সর্বস্তরের মানুষের ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর বর্বরোচিত হামলা অবশ্যই গণহত্যার আওতায় পড়ে। তাই ওই দিবসকে গণহত্যা দিবস পালনের দাবি কিছুতেই অযৌক্তিক নয়। ঢাকায় ধানমন্ডি থেকে শুরু করে মিরপুরের রাস্তায়, পিলখানা ও সাতমসজিদের সামনে লাশ পড়ে থাকতে দেখেছে অনেকে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে তারা। পাকিস্তান যে গণহত্যা চালিয়েছে, সে জন্য তাদের ক্ষমা চাইতে বারবার বলা হয়েছে। তারা ক্ষমা তো চায়নি, উল্টো তাদের পাপের বোঝা মুক্তিবাহিনীর ওপর চাপিয়ে দিচ্ছে। এসব নির্লজ্জতার পরিচায়ক।
নতুন প্রজন্মকে সেই বিভীষিকাময় ইতিহাসের সম্যক ধারণা দিতে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। যুগে যুগে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে সেই ২৫ মার্চের কালো রাতের পৈশাচিকতার ইতিহাস। ইতিহাস সংরক্ষণ আমাদের জাতীয় দায়িত্ব। আধুনিক ও শিক্ষিত জাতি হিসেবে আমাদের এটা করতে হবে। গণহত্যা দিবস ঘোষণা হোক এর প্রথম পদক্ষেপ।
মাজহারুল ইসলাম, শেরপুর।