প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ। এর প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১ হাজার ২০০ মানুষ বাস করে। সড়ক-মহাসড়কগুলো সর্বদা যানবাহন ও মানুষে পরিপূর্ণ থাকে। এ কারণে এখানে সড়ক দুর্ঘটনার হারও বেশি। এই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার একটিই মাত্র পথ, আর সেটি হলো গতিনিরোধক নির্মাণ। বাজার, শহর বা অন্য জনবহুল স্থানে অবশ্যই গতিনিরোধক থাকবে।
আইন করে বা উপদেশ দিয়ে কাজ হবে না। বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে পারলেই সড়ক দুর্ঘটনা কমে যাবে। সড়ক দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোই অন্যতম প্রধান কারণ। হয়তো এতে সময় একটু বেশি লাগবে, কিন্তু সময়ের চেয়ে জীবনের মূল্য তো অনেক বেশি। আশা করি, কর্তৃপক্ষ এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেবে।
আবদুল জলিল মোড়ল
কেশবপুর, যশোর।