গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিসার্চ, এর অর্থ পুনরায় অনুসন্ধান করা। তাই বলা হয়, পুনঃপুন অনুসন্ধানের মাধ্যমে জ্ঞানের পরিধি আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়াসই হচ্ছে গবেষণা। অতীতের তথ্য বা মতামত যাচাই করা, উক্ত মতবাদ বা তত্ত্বে নতুন কিছু সংযোজন করা এবং নতুন কিছু উদ্ভাবনের লক্ষ্যে অনুসন্ধান করাই হচ্ছে গবেষণা।
অজানাকে জানা, অচেনাকে চেনা, নতুনের সন্ধান আর অবস্থার উন্নয়নের প্রচেষ্টা মানুষের আজন্ম প্রবৃত্তি। জ্ঞাত জ্ঞানের পরিসরে নতুন জ্ঞানের মাত্রা সংযোজন করতে গবেষণার প্রয়োজন রয়েছে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমফিল ও পিএইচডি গবেষণায় ভর্তির ক্ষেত্রে এসএসসি থেকে স্নাতকোত্তর স্তরের সকল পর্যায়ে ৫০ শতাংশ নম্বরের শর্ত জুড়ে দিয়েছে। অতীতে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে এ রকম শর্ত ছিল না। দুটি পরীক্ষায় (এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত) তৃতীয় বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীও পিএইচডি সনদ পেয়েছে। ভারতেও ৫০ শতাংশ নম্বরের শর্ত নেই।
আলবার্ট আইনস্টাইন স্নাতক পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারেনি, কিন্তু তিনি জগদ্বিখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন। পরীক্ষার সময় নানা কারণেই মানুষ ভালো পরীক্ষা দিতে সক্ষম না–ও হতে পারে। আবার চারটি স্তরের একটিতে খারাপ ফলাফল দিয়ে তার সারা জীবনকে মূল্যায়ন করা সঠিক হবে না। বিষয়টি ভেবে দেখতে অনুরোধ করছি।
মোহাম্মদ সোহেল খাঁ, ঢাকা।