গরিবের চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীর সানাউর রহমান বিনে পয়সায় চিকিৎসাসেবা দিতেন। এ যুগে বিরল ঘটনা। তাঁর মতো মানুষকেও নৃশংসভাবে হত্যা করা হলো। গরিব মানুষগুলো এখন কোথায় যাবে? কে দেবে তাদের বিনা পয়সার চিকিৎসা? এ হত্যার বিচার হবে কি না সন্দেহ। তিনি গরিবের মুখে যে হাসি বিলিয়ে দিতেন, সেই হাসি আর কোনো দিন ফিরবে না।
এমন নির্বিবাদী মানুষকে হত্যা করে কার কী লাভ হচ্ছে জানি না, তবে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ব্যক্তির পরিবার ও সামগ্রিকভাবে সমাজ। যে মানুষেরা সমাজের বাঁধনটা কোনোরকমে টিকিয়ে রেখেছিলেন, তাদের হত্যা করে কী লাভ?
আমিনুর রহমান
গাইবান্ধা।