গরু উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ সেপ্টেম্বর বাংলাদেশে উদ্যাপিত হলো পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে কোরবানির প্রধান পশু হলো গরু। কিন্তু এবার ঈদের আগের রাতে গরুর সংকট সৃষ্টি হয়। এর কারণ অবশ্য আমরা সবাই জানি, এবার ভারত থেকে গরু আমদানি হয়নি। যার ফলে ঈদের আগের রাতে এই গরুর সংকট দেখা দেয়।

এবার অনেকেই শুধু গরুর অভাবে গরু কোরবানি দিতে পারেনি। গরু কম থাকায় গরু বিক্রেতারা চাহিদার পুরো ফায়দা লুটেছেন। তবে আশার কথা হচ্ছে, এই টাকাটা গ্রামের খামারি ও কৃষকদের হাতে গেছে, যদিও এতে মধ্যবিত্ত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অর্থ গ্রামীণ অর্থনীতিকে চাঙা করবে। একই সঙ্গে সরকার যদি গরু উৎপাদনে যথাযথ পদক্ষেপ নেয়, তাহলে আমরা আগামী দিনে গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারব। তখন আর ভারত থেকে গরু আমদানি করতে হবে না। আর গরু উৎপাদন বাড়লে আমাদের দেশের অনেক মানুষের কর্মসংস্থান হবে। সবচেয়ে বড় কথা হলো, এর ফলে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।
জসীম আহমদ
শিক্ষার্থী, সিলেট।