গরুর মাংসের দাম ছিল প্রতি কেজি ৪২০ টাকা। এ দাম বিগত রোজার সময় সিটি করপোরেশন বেঁধে দিয়েছিল। সম্প্রতি মাংস বিক্রেতারা গাবতলী গরুর হাটের ইজারাদারদের অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে ধর্মঘট করেন। তঁারা দাবি করেন, ইজারাদাররা সরকার নির্ধারিত হারে টোল আদায় করলে তঁারা ৩০০ টাকায় মাংস বিক্রি করতে পারবেন।
তঁাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন ব্যবস্থা নিয়েছে কি না, জানা যায়নি। তবে ধর্মঘটের পর গরুর মাংসের দাম ৪৮০ থেকে ৫০০ টাকা হয়ে গেছে! ৩০০ টাকার মাংস ৫০০ টাকায় বিক্রি হলেও এ ব্যাপারে দুই সিটি করপোরেশন ব্যবস্থা নেয়নি।
ইজারাদারদের অতিরিক্ত টোল আদায় বন্ধ করে অবিলম্বে গরুর মাংসের দাম পুনর্নির্ধারণ করার জন্য দুই সিটি মেয়রের কাছে দাবি জানাচ্ছি।
সবকিছু যদি এভাবে আমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে সাধারণ মানুষের পক্ষে তো টিকে থাকাই দায়। আর এ ব্যাপারে তো আমাদের দাবি তোলার কথা নয়।
সিটি করপোরেশনের নিয়মিত বাজার পরীক্ষা করার কথা। কিন্তু তারা সেটা করছে না বলেই এভাবে তাদের দ্বারস্থ হতে হচ্ছে।
মো. আলী হায়দার, ঢাকা।