প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়ি ও সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন পরিবেশবিনাশী তামাক চাষে ভরে গেছে। এসব তামাক পাতা প্রক্রিয়াজাতকরণের জন্য আগাম জ্বালানি মজুত করতে অবাধে গাছ কাটা হচ্ছে। প্রকাশ্যে সড়কের ছায়া প্রদানকারী গাছ কাটা হলেও কেউ যেন দেখার নেই। এভাবে গাছ কাটার ফলে দ্রুত পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
তামাক কোম্পানির কতিপয় লোক বেশি টাকার প্রলোভন দিয়ে গরিব কৃষকদের গাছ কর্তনে উৎসাহ দিচ্ছেন। এভাবে বিপুল পরিমাণ গাছ কাটার ফলে বর্ষার সময় ভারী বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে।
আশা করি, সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে।
অ্য প্রু মারমা
রোয়াংছড়ি, বান্দরবান।