গাছ কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর আম বিদেশেও রপ্তানি হয়। রাজশাহীর আমের বৈচিত্র্য, স্বাদ ও আকার সব দিক দিয়েই আলাদা এবং এ কারণেই তার গ্রহণযোগ্যতাও বেশি। অবাক হওয়ার মতো ঘটনা হলো, সেই রাজশাহীতেই ইটভাটা তৈরির জন্য একবারে ২০০টি মুকুল ধরা আমগাছ কাটা হয়েছে।
ব্যক্তিমালিকানাধীন জমি হলেই যত খুশি গাছ কাটা যাবে—এই নিয়মের পরিবর্তন প্রয়োজন। এক বছর বা এক মৌসুমে একজন মালিক তাঁর মোট গাছের কত অংশ কাটতে পারবে বা কতটি গাছ কাটলে কতটি গাছ লাগাতে হবে, তার নিয়ম থাকা দরকার। পৃথিবী যেভাবে উষ্ণ হয়ে উঠছে তাতে অবাধে সবুজ ধ্বংসের বিরুদ্ধে এক্ষুনি পদক্ষেপ নিতে হবে।
ঢাকার অদূরে গাজীপুরের ভাওয়াল গড়ে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে। করাতকলগুলোতে দেখা যায়, শুধু গাছ আর গাছ!
বন বিভাগের হিসাব অনুযায়ী বৃক্ষ নিধনের হার কম হলেও করাতকলগুলোর চিত্র ভিন্ন!
আমাদের একদিকে বৃক্ষ নিধন বন্ধ এবং অন্যদিকে বেশি বেশি বনায়নের জন্য কাজ করতে হবে। তাই গাছ কাটার নিয়ম প্রণয়ন সময়ের দাবি হয়ে উঠেছে।
সাঈদ চৌধুরী
গাজীপুর।