গাড়ি পার্কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বেশির ভাগ স্থানে অবৈধ পার্কিং করা হচ্ছে। এসব পার্কিং থেকে লাখ লাখ টাকা আয় করছে স্থানীয় পুলিশ, রাজনৈতিক ব্যক্তি ও সন্ত্রাসীরা। এতে আবার যানজটও সৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকার সবচেয়ে ব্যস্ত এলাকার একটি হচ্ছে নিউমার্কেট ও চাঁদনীচক মার্কেট। এ মার্কেটের সামনে ব্যস্ত রাস্তায় গড়ে উঠেছে অবৈধ পার্কিং ব্যবসা। এতে রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ হ্রাস পায় এবং সৃষ্টি হচ্ছে যানজট।
এ চিত্র বঙ্গমার্কেট, রাজধানী সুপার মার্কেট, মহানগর দায়রা জজ আদালত, মিরপুর ১ নম্বর, বনানী, পলওয়েল মার্কেট, মতিঝিল বাণিজ্যিক এলাকা, মহাখালী, গুলশান ১, চকবাজার সবখানেই দেখা যায়। এসব পার্কিং সাধারণ জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। নিয়ম করা উচিত, পার্কিংয়ের জায়গা না ছাড়া বহুতল বিপণিবিতান করা যাবে না। এ ছাড়া সব বাণিজ্যিক ভবনেও পার্কিংয়ের জায়গা থাকা উচিত। ধীরে ধীরে রাস্তায় পার্কিং বন্ধ করতে হবে। তা না হলে এই শহরে যানজট নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব।
আমাদের সবার স্বার্থেই এটা করতে হবে, ব্যাপারটা কোনো ব্যক্তিবিশেষ বা গোষ্ঠীর নয়।
মো. নূর হোসেন, ঢাকা।