গুপ্তহত্যার জবাব ক্রসফায়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই একটি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্তহত্যায় নেমে পড়েছে। তারা একে একে হত্যা করেছে অর্ধশতকেরও বেশি মানুষকে।
এদের পাকড়াও করার জন্য ইতিমধ্যেই দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করেছে সরকার। এতে কিছুসংখ্যক সন্ত্রাসী ধরা পড়লেও এই অভিযানে কয়েক হাজার নিরীহ মানুষকে আটকানো হয়েছে।
গুপ্তহত্যাকারীরা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। গুপ্তহত্যার জন্য বহির্বিশ্বে যেমন বাংলাদেশকে সমালোচনার মধ্যে পড়তে হয়, তেমনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্যও সমালোচিত হতে হয়। ইতিমধ্যে সাঁড়াশি অভিযানে আটক বেশ কিছু সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত হয়েছে।
কথা হচ্ছে, গুপ্তহত্যার জবাব ক্রসফায়ারে কেন? তাদের বিচারের মুখোমুখি করে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। ধরতে হবে তাদের মূল হোতাদের। তাই আসুন সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হই।
মো. আজিনুর রহমান,
নীলফামারী।