প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেটে প্রতিবছরই সিগারেটের দাম বাড়ে। এটি সরকারের সঠিক সিদ্ধান্ত, তা বলতেই হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বেশি দামি সিগারেটের দাম বাড়লেও কম দামি সিগারেটের দাম বাড়ানো হয়নি। বাজারে এখনো দুই টাকা দামের সিগারেট পাওয়া যায়। অথচ বর্তমানে দুই টাকা দিয়ে চকলেটও পাওয়া যায় না।
আট-দশ বছরের শিশুরা চকলেটের বদলে সিগারেট কিনে খায়। সাধারণ মানুষের মধ্যে গুল ও জর্দার ব্যবহারও আছে। এগুলো খেয়ে ক্যানসার, যক্ষ্মা থেকে শুরু করে মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়; বছরে লাখো মানুষের প্রাণহানি ঘটে। সংশ্লিষ্ট পরিবার তাদের চিকিৎসা করাতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে। এতে তাদের পরিবার ধ্বংস হয়ে যায়। সরকারকে বছরে বিপুল পরিমাণ টাকা চিকিৎসা বাবদ খরচ করতে হয়। তাই গুল ও জর্দা বন্ধ করা উচিত, অথবা এগুলোর ওপর অধিক পরিমাণে কর আরোপ করা হোক।
তেজগাঁও, ঢাকা।