গুলশান-বনানী যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চাকা বাস সার্ভিসের জন্য ঢাকা উত্তরের মেয়রকে ধন্যবাদ জানাই। এই বাস আমাদের অনেক সমস্যা সমাধান করেছে। তবে এই সঙ্গে আমি মহাখালীসহ বনানী–গুলশানে যাতায়াত সহজ করার জন্য চক্রাকারে বাস সার্ভিসের প্রস্তাব করছি।
এই বাস বনানী থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ হয়ে গুলশান-২-গুলশান-১ মহাখালী-বনানী চেয়ারম্যানবাড়ি হয়ে কাকলিতে শেষ হবে এবং এভাবে চক্রাকারে চলতে থাকবে। অপর একটি বাস ওই একই রুটে গুলশান-১, গুলশান-২-বনানী রুটে চলবে। তাহলে এই অঞ্চলের সবার সবদিকে যাতায়াত সহজ হবে।
আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবে।
এম রহমান, ঢাকা।