গোচারণ ভূমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতিকন্যাখ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিন দিন গোচারণ ভূমিতে পরিণত হচ্ছে। গবাদিপশু চরানোর কারণে বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট, একাডেমিক ভবন, খেলার মাঠ, গাছপালাসহ নষ্ট হচ্ছে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ও সৌন্দর্য। বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারী ও পার্শ্ববর্তী কিছু সুবিধাভোগীর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন কমিটি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
দিন দিন যেভাবে ক্যাম্পাসের ভেতরে গোচারণ বাড়ছে, তাতে বলা যায়, কিছুদিনের মধ্যেই এটি একটি খামারে পরিণত হবে। এই গরুগুলো এখানে চরতে দেওয়ার একটি কারণ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসব গরুর দুধ কেনেন।
ক্যাম্পাসের সৌন্দর্য ও পড়াশোনার পরিবেশ বজায় রাখতে গোচারণ অবিলম্বে বন্ধ করতে হবে।
মু. শাহীন আখতার
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।