প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময়ের জনপ্রিয় ডাক বিভাগ এখন অনেকটাই অবহেলিত। জনগণের সেবাদানকারী এই ডাকঘরগুলোর বর্তমান অবস্থা কেমন, সেটা কি কেউ কখনো ভেবে দেখেছেন? সরকারও এ ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না।
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পোস্ট অফিসের অবস্থা একেবারেই করুণ। খুলে খুলে পড়ছে বিল্ডিংয়ের ছাদের অংশ। একটু বৃষ্টিতেই পোস্ট অফিসের আঙিনায় হাঁটুপানি জমে। গ্রাহকদের হাঁটুপানি পেরিয়ে পোস্ট অফিসে ঢুকতে হয়।
সম্প্রতি ডাকঘরের সেবার আওতা বেড়েছে। স্বল্প খরচে বিদেশে পার্সেল পাঠানোসহ মোবাইল ফোনের মাধ্যমে মানি ট্রান্সফার সেবাও দিচ্ছে ডাকঘর। ফলে মানুষকে এখন আবারও ডাকঘরমুখী করার সুযোগ এসেছে। কিন্তু একটি ডাকঘরে ঢুকতে যদি মানুষের এত ভোগান্তি পোহাতে হয়, তাহলে তারা যতই সেবা দিক, মানুষ তা নেবে না। ফলে সরকার রাজস্ব হারাবে।