গৌরীপুরে পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন অত্যন্ত ব্যবসা ও জনবহুল একটি জায়গা। ছোট এই ইউনিয়নের জনসংখ্যা বিস্মিত হওয়ার মতো। এখানকার জনসংখ্যা অনেক বেশি। এখানে যেমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা অনেক, তেমনি আবাসিক ভবনও অনেক। অথচ এত জনবহুল একটি এলাকায় বিনোদনের ব্যবস্থা নেই। শিশুদের বিনোদনের জন্য নেই শিশুপার্ক।

এসব ব্যাপারে কারও উদ্যোগ দেখা যায় না। গৌরীপুরে বিনোদনের জন্য একটি শিশুপার্ক কিংবা বিনোদন পার্ক অত্যন্ত জরুরি। এতে শিশুরা যেমন আনন্দ পাবে, তেমনি তাদের মানসিকতারও বিকাশ ঘটবে। এমন একটি জনবহুল এলাকায় শিশুপার্ক না থাকাটা কাজের কথা নয়।

লিমন হাসান, কুমিল্লা।