গ্যাস ব্যবহারে সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে এমনিতেই গ্যাসের সংকট, তার ওপর যেটুকু মজুত আছে, সেটুকুরও সঠিক ব্যবহার নেই। বাসাবাড়িতে দেখা যায়, প্রয়োজন ছাড়াই গ্যাস চালিয়ে রাখা হয়। অনেক সময় গ্যাসের আগুনে কাপড়ও শুকাতে দেখা যায়।
অবাক করার বিষয়, এদের বেশির ভাগই শিক্ষিত জনগোষ্ঠী! গ্যাস সিলিন্ডারগুলোতে মাঝেমধ্যে ফাটল দেখা যায়, ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। এটা পরিষ্কার যে গ্যাস ব্যবহারে আমরা তেমন সচেতন নই।
আবার ব্যক্তিগত গাড়িতে গ্যাস ব্যবহারের সুযোগ করে দিয়ে গ্যাসের অনুৎপাদনশীল ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। প্রশাসন নিজ দায়িত্বে খারাপ, ফাটলযুক্ত সিলিন্ডারগুলো সরিয়ে নিলে দুর্ঘটনার আশঙ্কা কমবে।
আমাদের বোঝা উচিত, অপ্রয়োজনে গ্যাসের ব্যবহারে দেশের গ্যাস মজুতকে কমিয়ে দিচ্ছে জ্যামিতিক হারেই। প্রশাসন ও বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া।
সাঈদ সাজ্জাদ, শিক্ষার্থী, শাবিপ্রবি।