গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গ্যাস নিয়ে সমস্যা চলছে—এ কথা আমরা সবাই জানি। বর্তমানে কেরানীগঞ্জে তীব্র গ্যাস-সংকট চলছে। কেরানীগঞ্জে গ্যাস থাকে না বললেই চলে। পত্রলেখককে অনেক গৃহিণী জানিয়েছেন, রাত ১২টার পর গ্যাস আসে এবং ভোর পাঁচটার সময় চলে যায়। সারা দিন আর গ্যাসের দেখা মেলে না।
আবাসিক গ্রাহকদের লাকড়ি অথবা এলপি গ্যাস ব্যবহার করতে হচ্ছে। পাশাপাশি গ্যাস বিল কিন্তু ঠিকই দিতে হচ্ছে। তিতাসের জিঞ্জিরা আঞ্চলিক গ্যাস অফিসে লিখিত অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। এ সুযোগে এলপি গ্যাস বিক্রেতারা সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়ে প্রচুর মুনাফা করছেন।
এ অবস্থায় গ্যাসের সমস্যা লাঘবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. সাইফুদ্দীন
কেরানীগঞ্জ, ঢাকা।