গ্যাসদুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক ভবনে রান্নার চুলার গ্যাস বিস্ফোরণে হতাহতের ঘটনা খুবই মর্মান্তিক। বাসাবাড়িতে গ্যাস–সংযোগে বা গ্যাসের চুলার ব্যবহারে অসাবধানতা ও অসচেতনতা কত বড় বিপদ এবং মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, তার দৃষ্টান্ত এই ঘটনাগুলো।

বেশির ভাগ ক্ষেত্রে আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণের কারণ হচ্ছে, বদ্ধ ঘরে দীর্ঘ সময় গ্যাসের চুলার লাইন খোলা থাকা অথবা গ্যাসলাইনে লিক থাকা। সাধারণত দেখা যায়, বাড়িওয়ালারা গ্যাসলাইনের লিকেজ বা ত্রুটির ব্যাপারে সচেতন থাকেন না। আবার যারা ব্যবহারকারী তাদেরও অসতর্কতা রয়েছে। রান্নার কাজ সেরে গ্যাসের চুলা ঠিকমতো বন্ধ করা হলো কি না, সেটা দেখার ব্যাপারেও রয়েছে সচেতনতার অভাব। অনেক সময় পুরোনো চুলার অফ-অন নবগুলো ঠিকমতো কাজ করে না। অর্থাৎ চাবি ঘুরিয়ে বন্ধ করলেও গ্যাস বের হতে থকে। আবার যেসব এলাকায় সব সময় লাইনে গ্যাস থাকে না, সেখানে চুলা বন্ধ করার ব্যাপারে ব্যবহারকারীদের ঔদাসীন্য কাজ করে। এসব খুবই বিপজ্জনক প্রবণতা।

তা ছাড়া, বাসাবাড়িতে গ্যাস বিস্ফোরণ রোধ করতে হলে বাড়ির মালিক, বসবাসকারী, গ্যাস বিতরণকারী কর্তৃপক্ষ—সবারই দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা থাকা দরকার। গণমাধ্যমেরও এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত।

মো. রেদোয়ান হোসেন

টাঙ্গাইল।