গ্যাসের বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার অধিবাসীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন রাজস্ব আবাসিক জোন-৫ তথা জিঞ্জিরার গ্রাহক। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় কেরানীগঞ্জ উপজেলার তালেপুর, বেলনা, খাড়াকান্দি ও বাগ খাড়াকান্দি গ্রামে গ্যাসের আবাসিক সংযোগ দেওয়া হয়। সেই থেকে আমরা ১৪ কিলোমিটার দূরে কদমতলীর বিভিন্ন ব্যাংকে গ্যাসের বিল জমা দিয়ে আসছি।

তবে সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী রুহিতপুর বাজারে পাঁচটি বাণিজ্যিক ব্যাংক চালু হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যদি সেই ব্যাংকগুলোর কোনো একটিতে বিল জমা নেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমাদের আর ১৪ কিলোমিটার দূরে গিয়ে বিল জমা দিতে হয় না। আশা করি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।

 মো. সাইফুদ্দীন স্বপন, তালেপুর, কেরানীগঞ্জ।